মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ পেয়ে একটি অভিযান পরিচালনা করেন নৌবাহিনী। ওই অভিযানে গুলিভর্তি একটি শর্টগানসহ শাহজাহান নামে এ সন্ত্রাসীকে আটক করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় নৌসদস্যদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শর্টগান এবং তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
৬৭৩ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৭৭ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৮৫ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
৬৯৪ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৯৪ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৯৪ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৯৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
৬৯৬ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে