জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মহেশখালীতে রাতের আঁধারে নিজ বাড়িতে খুন হলেন প্রতিবন্ধী নারী

মহেশখালী কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে রাতের আঁধারে নিজ বাড়িতে ছৈয়দা বেগম (৩৯) নামের এক প্রতিবন্ধী নারীকে খুন করার অভিযোগ উঠেছে।


বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার কালারমারছড়া নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। 


নিহতের ভাই ফরিদুল আলম অভিযোগ করে বলেন, সরকার পতনের পর থেকে একদল সন্ত্রাসী পাহাড়ে অবস্থান করছে। তারা ২০-২৫ জনের একটি দল গতরাতে ফরিদুল আলমের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে ফরিদুল আলমের বোন ছৈয়দা বেগমের মৃত্যু হয়।


নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ জানান, কালারমারছড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


নিহত ছৈয়দা বেগমের ভাই ফরিদুল আলম স্থানীয় বিএনপি নেতা। তিনি অভিযোগ করে বলেন, "তার পরিবার বিএনপি করায় স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তারেক চেয়ারম্যান, ও স্থানীয় রশিদের সন্ত্রাসী বাহিনী তার বোনকে হত্যা করেছে।" 


তবে বিভিন্ন সূত্রের দাবী প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ছৈয়দা বেগমকে হত্যা করেছে তার পরিবারের লোকজন। এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবী জানান স্থানীয়রা।

Tag
আরও খবর