নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আদিনাথ শিব চতুর্দশী পূজা ও মেলা বাস্তবায়ন কমিটি ও তারিখ ঘোষণা

মহেশখালী সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ ই মার্চ থেকে ১৭ ই মার্চ পর্যন্ত পূজা ও মেলা অনুষ্ঠিত হবে।


সোমবার (৪ ই মার্চ) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি মীকি মারমা'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা ও মেলা উদযাপন কমিটি গঠন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা’র সভাপতিত্বে ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড স্রাইন কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রণব কুমার দে (কাউন্সিল) ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির অর্থ-সম্পাদক বিশ্বরূপম চৌধুরী যীশু' সীতাকুণ্ড স্রাইন কমিটির সহ-সভাপতি এডভোকেট তাপস রক্ষিত, সদস্য কাজল পাল, প্রতীক চন্দ্র দে, আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দি, সহ-সভাপতি বসন্ত কুমার দে, দীপক পাল, শশাংক মোহন দে, প্রধান সমন্বয়কারী মাস্টার তপন কান্তি দে, সহ-সমন্বয়কারী রতন কান্তি দে, প্রধান স্বেচ্ছাসেবক মাস্টার বাঁশি রাম দে, এমইউপি সুজন কান্তি দে'সহ সীতাকুণ্ড স্রাইন কমিটি ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির বিভিন্ন পদে দায়িত্বরত সদস্যদের নিয়ে পূজা ও মেলা উদযাপন কমিটির গঠন করা হয়।


প্রধান উপদেষ্টা- মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপদেষ্টা- মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, সহকারী পুলিশ সার্কেল মহেশখালী, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, এম আজিজুর রহমান বিএ, আনোয়ার পাশা চৌধুরী, রিয়ানুল ইসলাম মঈন, রাম মোহন সেন, অধ্যাপক আশিষ চক্রবর্তী, এডভোকেট বনমালী শীল, পূর্ন চন্দ্র দে'সহ বিভিন্ন ধর্মীয়, জন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

মহেশখালী থানা'র ওসি' সুকান্ত চক্রবর্তী'কে মেলা সুপার, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে ও হোয়ানকের বিপিন চন্দ্র দে'কে সহ-সুুপার করা হয়।


পূজা ও মেলাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সাংগঠনিক কমিটি ছাড়াও অভ্যর্থনা, পূজা, প্রচার, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা'সহ একাধিক উপকমিটি গঠন করা হয়।


মেলার আয়োজকরা ধারণা করছেন প্রতি ভারের ন্যায় দেশবিদেশের পুণ্যার্থী- তীর্থযাত্রীদের আগমন ঘটবে এ মেলায়। মেলায় আগত তীর্থযাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিতে যেন কোনরূপ অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী- এমনটি সুস্পষ্ট ঘোষণা দেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীকি মারমা।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে