নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মহেশখালীর ধলঘাটায় এক জালে ধরা পড়ল ১৫৯টি কালো পোয়া, দাম হাঁকানো হয়েছে ২ কোটি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়েছে ১৫৯ টি কালো পোয়া। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা।




শুক্রবার (২২ ডিসেম্বর) মাছগুলো ধরা পড়ে অত্যন্ত গরীব জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।



বিষয়টি টিটিএন-কে মুঠোফোনে নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু।


বাচ্চু চেয়ারম্যান বলেন, মোজাম্মেলের জালে ১৫৯ টি কালো পোয়া ধরা পড়েছে। খুবই গরীব জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত।


তিনি বলেন, শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।



মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন টিটিএন-কে বলেন, কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি দামটা অনেক বেশি হবে। তবে মাছগুলো আমিও দেখেছি ২ কোটি দাম হাঁকানোর মতো না।


১৫৯ টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখতে গেছে।


এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম সানিক বলেন, আমরা খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়েছে। আমরা একনজর দেখর জন্য গিয়েছিলাম। সবখানে এটা নিয়েই আলোচনা হচ্ছে এখন।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে