নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মহেশখালীতে সাগর পথে ইয়াবা পাচারকালে র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মহেশখালী কক্সবাজার নৌ-পথে ইয়াবার চালান পাচারকালে কুতুবজোমের ঘটিভাঙ্গার উপকূলে মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-১৫।


বুধবার (১১ অক্টোবর) সকালে কুতুবজোমের ঘটিভাঙ্গা ঘাট থেকে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয় বলে নিশ্চিত করেন র‍্যাব-১৫’র কমান্ডার শাকিল আহমেদ। তিনি জানান, জব্দকৃত ট্রলারে থাকা লোকজনদের প্রাথমিক জিজ্ঞেসাবাদের তথ্যে এখনো অভিযান চলমান রয়েছে।



প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঘটিভাঙ্গা ঘাটে দুইটি স্পিডবোট যোগে অভিযান চালায় র‍্যাব। এসময় মাছ ধরার একটি ট্রলার (টাঙ্গুয়া বোট) থেকে প্রায় এক লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাবের আভিযানিক দল। ওই বোটে থাকা ৪ জন কে আটক করা হয়। আটককৃতরা কুতুবজোমের বটতলী এলাকার স্থানীয় বাসিন্দা। তারা অনেকেই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানান স্থানীয়রা।


তবে আরেকটি সূত্র বলছে, আটককৃতদের সংখ্যা ৭ জন। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সাগরে ঝাপ দেন তিনজন। পরে তাদেরও আটক করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সাগর পথে মায়ানমার থেকে টেকনাফ ও কক্সবাজার হয়ে মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গায় ইয়াবার চালান আসে। এসব ইয়াবা নৌপথে ও সড়ক পথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চালান করে ইয়াবা কারবারীরা।


সাগর পথে মাছের ও লবণের ট্রলারে এবং সড়ক পথে লবণভর্তি ট্রাক ও কাভার্ডভ্যানে এসব ইয়াবা চালান করা হয় বলে জানায় সূত্রটি।

Tag
আরও খবর

মহেশখালী সাজাপ্রাপ্ত ৬ আসামী গ্রেপ্তার

৬৭৭ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে