ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

মিঠাপুকুরে ভূয়া তালিকা প্রস্তুত,কালবৈশাখী ঝড়ের বরাদ্দ আত্মসাৎ করলেন প্যানেল চেয়ারম্যান


রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ী পড়ে যাওয়া পরিবারের ভূয়া তালিকা প্রস্তুত করে বরাদ্দকৃত চাল আত্মসাৎ,মৃত ব্যক্তির নাম ও টিপসই ব্যবহার করাসহ একই নাম একাধিকবার ব্যবহার করে চাল উত্তোলন করার অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেনের বিরুদ্ধে। ঝড়ে পড়া ঘরবাড়ি দেখিয়ে ভূয়া তালিকা তৈরী করে চাল আত্মসাৎ করায় সরেজমিনে তদন্ত করে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাহের আলী।জানা যায়-বর্তমান চেয়ারম্যান হজ্জ পালনের কারণে সৌদি আরবে অবস্থান করায় পরিষদের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান হিসাবে গোলজার হোসেন। 

গত ৬ই জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের কপি হাতে নিয়ে সরেজমিনে তদন্ত করে জানা যায়-কাল বৈশাখী ঝড়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৯১টি পরিবারের ঘর ভেঙ্গে গেছে তা সম্পর্কে অবগত নয় এলাকাবাসী। তবে চাল বিতরণ ও মৃত ব্যক্তির টিপ সই দিয়ে চাল গ্রহণ নিয়ে প্রশ্নের চঞ্চলতা  সৃষ্টি হয়েছে এলাকায়। সুষ্ঠ তদন্ত করে কঠিন বিচারের দাবী এলাকাবাসীর।তালিকা থেকে জানা যায়-১ নং ওয়ার্ডে ১১টি,২ নং ওয়ার্ডে ৩০টি,৩ নং ওয়ার্ডে ১৭,৪ নং ওয়ার্ডে ১৩৮টি,৫ নং ওয়ার্ডে ২১টি,৬ নং ওয়ার্ডে ১৩টি,৭ নং ওয়ার্ডে ১৪টি ,৮ নং ওয়ার্ডে ৩৮টি ও ৯ নং ওয়ার্ডে ৯টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।

অভিযোগকারী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তাহের আলী জানায়-তার বাড়ি কালবৈশাখী ঝড়ে তার বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।তার স্ত্রী লতুফা বেগমের নামে ১০১ নম্বর তালিকা প্রস্তুত করেছে। সেখানে স্বামী  হিসাবে আবার তার স্ত্রীর নাম দেওয়া আছে।কিন্তু চাল বিতরনের দিনে তার স্ত্রীকে চাল দেওয়া হয়নি। 

শুধুমাত্র তাহের আলীর স্ত্রীর নামেই ভূল নয়। তালিকায় একই নাম বারবার এবং বর্তমান চেয়ারম্যানের বাবা,চাচা,ভাইসহ আত্মীয়দের নাম দিয়ে চাল উত্তোলন করা হয়েছে। তালিকার ৯৪ নম্বরে মৃত বাদশাহ মিয়া নামে একজনের টিপসই দিয়ে চাল উত্তোলন করছে পাওয়া যার্য়।সেখানে তার বাবার নামও দেওয়া হয়েছে মৃত বাদশা মিয়া।

স্থানীয় এলাকাবাসীরা জানায়-যদি একটি ওয়ার্ডে ১৩৮টি পরিবার ক্ষতিগ্রস্থ হয় তাহলে শুধু ইউনিয়ন নয় সারাদেশ জানার কথা। তাদের ইউনিয়ননে তেমন কোন ক্ষতি হয়নি শুধুমাত্র কয়েকটি গাছের ডালপালা ভাঙ্গা ছাড়া। দূর্নীর্তি করছে কিন্তু এহেন দূর্নীতি কখনই দেখেননি তারা বলে দাবী। 

 ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাইদুল ইসলাম জানায়- বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত রতনকে নিয়েও প্রশ্ন এবং প্যানেল চেয়ারম্যানের পরিবারের মাধ্যমে এবং বর্তমান চেয়ারম্যানের বাবা,চাচা,ভাই ও ভাতিজাদেও নাম দিয়ে পরিবারকেন্দ্রীক  চাল আত্মসাৎ হয়েছে বলে দাবী করেন তিনি।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগসাজোসে ভূয়া তালিকা করে বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়া চেয়ারম্যান হজের ব্যবসা ও আদম ব্যবসা করার কারণে ইউনিয়নের মানুষের সাথে প্রতারণা করছেন।

ইউনিয়ন পরিষদে চাল বিতরণ ও তালিকা তৈরী করণ বিষয়ে অবগত করা হয়নি ইউনিয়ন পরিষদের সচিবকেও বলে দাবী শফিকুল ইসলামের। তিনি জানান- ঈদের ছুটিকে কাজে লাগিয়ে চাল বিতরণ করছেন প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন বিতরণ করছেন। চাল বিতরণে না কোন সরকারী কর্মকর্তা কিংবা ট্যাগ কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে তিনি জানা।

এবিষয়ে প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেনের সাথে পরিষদে কিংবা মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান জানান- বিষয়টি  তিনি অবগত আছেন এবং এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

গত ৯ তারিখে চাল বিতরণে এই অনিয়ম নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় সচিবের কক্ষে দুই ইউপি সদস্যের শুরু হয় তর্কতর্কি এবং একপর্যায়ে হাতাহাতি। সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সঠিক সুবিধাভোগীর কাছে পৌছে দিবে কাল বৈশাখী ঝড়ে বরাদ্দকৃত চাল এমন প্রত্যাশা বালারহাট ইউনিয়ন বাসীর।


Tag
আরও খবর