জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

যুবকের বটির কোপে পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবার রহমান নিহত


রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মাহবুবার রহমান (মাহাব) নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। হামলাকারী যুবক পায়রাবন্দ কাঁচাবাজারে তার ভাইয়ের দোকানে মাছ কাটতেন। 



রোববার (৫ নভেম্বর) রাত আনুমানিক- ৯.৩০ ঘটিকার সময় পায়রাবন্দ বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য উদ্যোত হলে পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন তার ভাই মাছ-ব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে গলায় কোপ দেয়। তাৎক্ষণিক রাস্তায় পড়ে যায় আহত চেয়ারম্যান।


বাজারে অবস্থানরত স্থানীয়রা ছুটে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও হামলাকারীকে আটক করে। চেয়ারম্যানকে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে আসে শত শত লোকজন । এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা রাজু হাজী মুঠোফোনে মিঠাপুকুর ৫ আসনের এমপিকে জানান হামলাকারী মানসিক বিকারগ্রস্ত। স্থানীয় নেতার এমন কথা শুনে উত্তেজিত হয় জনতা। তারা বলে চেয়ারম্যান জামায়াতপন্থী হওয়ায় রাজনৈতিক কারনে ষড়যন্ত্র করে হত্যা করে হামলাকারীকে বাঁচাতে পাগল উপাধি দিচ্ছে চেয়ারম্যান বিরোধি ক্ষমতাসীনরা। যতক্ষণ হামলাকারী কি-জন্য হামলা করেছে এ ব্যাপারে জানাবে না, ততোক্ষণ হামলাকারীকে নিয়ে যেতে দেয়া হবে না বলে পুলিশের সামনে তারা বিক্ষোভ করে। প্রশাসনের সঙ্গে ঘন্টা দুয়েক পাল্টা পাল্টি তর্ক বিতর্কের পর প্রশাসন অপরাধীকে কঠিন শাস্তির আশ্বাস দিলে ঘটনাস্থলে স্থানীয়রা হামলাকারীকে আইনের হাতে সোপর্দ করেন।


এদিকে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসেন,এএসপি ডি সার্কেল- আবু হাসান মিয়া, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। মিঠাপুকুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীকে নিয়ে যেতে সক্ষম হয় মিঠাপুকুর থানা পুলিশ।


এ রিপোর্ট লেখা অবধি ঘটনাস্থলে পুলিশ এবং চেয়ারম্যানের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলে জানা গিয়েছে।


Tag
আরও খবর