নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাইয়ে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা ‘আইডল’ অন্বেষণে অংশ নিলো ৬৮ শিক্ষার্থী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সবচেয়ে আলোচিত প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ আইডল অন্বেষণ-২০২৪ এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ। শনিবার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৬ষ্ঠ আসরের প্রতিযোগিতায় উপজেলার ৩৭ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ষসেরা ৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, সংগঠনের পৃষ্ঠপোষক নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী খায়রুল মোস্তফা, শিক্ষানুরাগী দিদারুল আলম মিয়াজী।

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন, শিক্ষাক্ষেত্রে এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। উপজেলার শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগ মুখ্য ভ‚মিকা পালন করবে। নারী উদ্যোক্তা রুহি মোস্তফা বলেন, মিরসরাইয়ে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ দেখে আমি অভিভূত। এবারের প্রতিযোগিতায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি। এটি সত্যি নারীদের শিক্ষায় উজ্জীবিত করবে।

পরীক্ষা কমিটির আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া জানান, ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় ডাক পাবেন। দু’টো পরীক্ষার নম্বর সমন্বয় করে উপজেলায় মাধ্যমিকের আইডল ঘোষণা করা হবে। বিজয়ীরা প্রতিবারের ন্যায় আর্থিক চেক, শিক্ষা উপকরণসহ নানা ধরণের পুরস্কার পাবেন।

এবার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম। সার্বিক তত্বাবধান করেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ ও সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ। পরিদর্শক ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এবং শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল করিম, নিশান, আবিদ, তারিফ, শাহেদুল, এআর রহমান, তামিম, আরমান প্রমুখ।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে