নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দোয়া অনুষ্ঠান

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোডের খান সুপার মার্কেটে সংস্থার কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সংস্থার সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিশালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার মিরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক পূর্বদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও সংস্থার উপদেষ্টা এম আনোয়ার হোসেন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভ‚ঁইয়া, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, প্রজন্ম মিরসরাইর সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ, আদর্শ গ্রাম শেখটোলার সাধারণ সম্পাদক জামসেদ আলম চৌধুরী তপু, রক্তের বন্ধনে মিরসরাইর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চাইল্ড কেয়ার বাংলাদেশর মোহাম্মদ আবির, সমাজকল্যাণ যুব সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক তারেক হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ভূঁইয়া, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন হৃদয়, সংস্থার সদস্য ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তারেক হোসেন, ইসলামী সংগীত পরিবেশন করেন ইকবাল হোসেন হৃদয়, স্বাগত বক্তব্য রাখেন হারুনর রশীদ। আলোচনা সভা শেষে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সামাজিক, মানবিক কাজের জন্য উৎসাহ ও প্রশংসা স্বরূপ শুভেচ্ছা স্মারক প্রদান করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা ‘চাইল্ড কেয়ার বাংলাদেশ’।

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, মানবিক কার্যক্রম ও সার্বিক বিষয় তুলে ধরার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান সংস্থার সভাপতি সালাউদ্দিন চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে ১৫ টি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা'র প্রতিনিধি, সংবাদ কর্মী, সংস্থা'র উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী সদস্য, সাধারণ সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে