নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নির্বাচন সব দলের অংশগ্রহণ চায় সরকার- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহনের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এখন অনেক শক্তিশালী। গ্রহনযোগ্য নির্বাচন করতে সরকার নিবার্চন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নির্বাচন সব দলের অংশগ্রহণ চায় সরকার। তিনি আরো বলেন, দেশ আজ প্রাণীসম্পদে স্বয়ংসম্পূর্ণ। দেশে মাংসের কোনো অভাব নেই। মাছ উৎপাদনেও আমরা সফল। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারনে। আজ মাধবপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ মাহবুব আলী উপরোক্ত কথা বলেন। আজ শনিবার বিকালে প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, এসি (ল্যান্ড) রাহাত বিন কুতুব, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সাত্তার,ওসি মোঃ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, শ্রীধাম দাশগুপ্ত, আঃ কুদ্দুছ চকদার মাখন, যুবলীগ সভাপতি ও সাবেক ফারুক পাঠান, সফল খামারী মোক্তাকিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া, সেক্রেটারী সাব্বির হোসেন, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান, বিল্লাল চকদার প্রমুখ। পরে প্রধান অতিথি ৫টি ক্যাটাগরীতে ১৫ জন ও বিশেষ ক্যাটাগরীতে ১ জন খামারীর হাতে পুরস্কার তুলে দেন।

আরও খবর

মাধবপুরে সাংবাদিক মিজান গ্রেপ্তার।

৬১৮ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে