নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মাদারগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

"সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ "

"পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মান"

এ প্রতিপাদ্যে জামালপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদের যমুনা হলরুমে ৭ নভেম্বর ( মঙ্গলবার ) দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়৷ পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট  ও পাটের বীজ উৎপাদন এবং সম্প্রসারণ ( ১ম সংশোধিত) প্রকল্প পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ( জ ডি ও)  জাহাঙ্গীর তালুকদার৷ সভাপতিত্বকরেন  সহকারী কমিশনার ( ভূমি)  আমেনা খাতুন৷   প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রওশন আরা আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার৷ এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ সহ অনান্য সাংবাদিক বৃন্দ, উপজেলা পাট উন্নয়ন অফিসের কর্মকর্তা, কর্মচারী, ও কৃষক/ কৃষাণী উপস্থিত ছিলেন৷ পরে প্রশিক্ষণার্থীদের মাঝে পাটের ব্যাগ,দুপুরের খাবার ও ভাতা প্রদান করা হয়৷ প্রশিক্ষণরত কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাট চাষে আমাদের বাংলাদেশ প্রথম অবস্থানে৷ তিনি আরো বলেন বৈদিক মুদ্রা অর্জনে আমদের পাট উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে এবং আমাদের দেশের অর্থনীতিতে পাটের গুরুত্ব অনুধাবন করে প্রশিক্ষণার্থীদের পাট চাষে আগ্রহ বাড়াতে হবে৷ আপনারা যেসব কৃষক বৃন্দ উপস্থিত রয়েছেন আজকের প্রশিক্ষণ কে কাজে লাগিয়ে পাট চাষ করে উৎপাদন বাড়ান, তবেই সোনালী আঁশের সোনালী দিন ফিরে আসবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ৷ 


Tag
আরও খবর
মাদারগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন

৮৪১ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে