নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ায় ৭০ হাজার পিস ইয়াবা সহ দুইজন আটক।

মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম - লোহাগাড়া) :- প্রাণঘাতী যতগুলো মাদক আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর একটি হল ইয়াবা। বিশ্বের অন্যান্য দেশগুলোর মত আমাদের দেশেও এর ভয়াল উপদ্রব ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে এসব মরন নেশা ইয়াবাচক্র। 

 এরই ধারাবাহিকতায় আজ ৩০ আগস্ট বুধবার বিকেলের সময় পুলিশ  একটি মাইক্রোবাস গাড়িতে তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা সহ দুইজনকে  আটক করতে সক্ষম হয়। লোহাগাড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত  ব্যক্তিরা হলেন, মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বাসিন্দা আব্দুর রজ্জাকের পুত্র টিটু ও মোশরফ খানের পুত্র আরজু খান।

লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদ সুত্রে জানতে পারে যে, ইয়াবা বহনকারী একটি মাইক্রোবাস ইয়াবার বড় চালান নিয়ে চট্টগ্রাম হয়ে মাদারীপুর যাচ্ছে, বিষয়টি অবহিত হওয়ার পর থানা পুলিশ ওসি রাশেদুল ইসলাম এর নেতৃত্বে তৎক্ষনাৎ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করেন।  তাতে করে উল্লেখিত মাইক্রোবাস ও ভিতরে গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা মরন নেশা ৭০ হাজার পিস ইয়াবা সহ দুইজনকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ।  জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুইকোটির উপরে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে। 

আরও খবর