দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

লালপুরে সংবাদ সংগ্রহের সময় চিকিৎসকের হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত


নাটোরের লালপুরে সংবাদ সংগ্রহের সময় ওয়ালিউজ্জামান পান্না নামের এক চিকিৎসকের হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে এঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিকরা হলো, বাংলাদেশ টুডে ও দৈনিক সোনার দেশ পত্রিকার লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়, দৈনিক মানবকন্ঠের লালপুর প্রতিনিধি নাহিদ হোসেন, সাপ্তাহিক পদ্মাপ্রবাহের ফটো সাংবাদিক বাবর আলী।

লাঞ্ছিত সাংবাদিকরা জানান, উপজেলার কসাইপাড়া গ্রামে জমিজমা নিয়ে সাইফুল ইসলাম ও দুলাল আলীর মধ্যে মারামারির ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে এমন খবর পেয়ে ওই তিন সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখে হাসপাতালের জরুরি বিভাগে ওই দুই পক্ষ পুনরায় মারামারিতে লিপ্ত হয়েছে।

এসময় সংবাদকর্মীরা মারামারির ভিডিও ধারণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে হাসপাতালের মেডিকেল অফিসার ওয়ালিউজ্জামান পান্না সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধাঁ দিয়ে ওই ৩ জনকে রুমের মধ্যে ডেকে নিয়ে দরজা আটকিয়ে অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিকদের পরিচয় পত্র ও মোবাইল ফোন কেড়ে নেয় আবং তাদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়ালিউজ্জামান পান্না তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্মিকার করে জানান, শুধু ওই সাংবাদিকদের তিনি অনুমতি ব্যাতিত ভিডিও ধারনে নিষেধ করেছেন।
এবিষয়ে লালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শাহাবুদ্দিনকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে নাটোর জেলা সিভিল সার্জন রোজী আরা জানান, হাসপাতালে মারামারির ঘটনা ঘটলে বিষয়টি পুলিশ দেখবে, এসময় সরকারি হাসপাতালের বিনা অনুমতিতে ভিডিও ধারণ করা অন্যায়, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে