দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত


নাটোরের লালপুরে সন্ত্রাসি হামলায় আতিকুর রহমান আতিক (২৮) নামের এক সাংবাদিক আহত হয়েছে। সে উপজেলার বাহাদীপুর মহল্লার নেফাউর রহমানের ছেলে ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আতিকুর রহমান আতিক জানান,  বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল যোগে লালপুর থেকে গোপালপুর আসার পথে রেলগেট এলাকায় পৌছালে তাদের গাড়ির সামনে থাকা  গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ভূবনের মোটরসাইকেলটি হটাৎ ডানে মোড় নেয়। এতে আতিকুর রহমানকে বহনকারী মোটরসাইকেলটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই সাংবাদিক গোপালপুর রেলগেটে  হান্নানের চায়ের দোকানে বসে গল্প করা অবস্থায় ভূবনের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল হাতুরি ও দেশীয় অস্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে