নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুর-বাগাতিপাড়া উপজেলার যেকোনো সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ এর সংসদ সদস্য মোছা. সানজিদা ইয়াসমিন তুলি। তিনি বলেছেন, এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে প্রয়োজনে তিনি নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছেন। বৃহস্পতিবার (২২ মে ২০২৬) বিকেলে নাটোরের লালপুর উপজেলার ত্রিমোহনী চত্বরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এমপি সানজিদা ইয়াসমিন তুলি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই এলাকার রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে। এই অঞ্চলের সার্বিক চিত্র বদলে দিতে পরিকল্পিত উন্নয়ন করা হবে। এর আগে, সকাল ১১টায় ঢাকা থেকে সড়কপথে লালপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিকেলে লালপুরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় শেষে সন্ধ্যায় তিনি প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এবং তার বাবা ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আকতার হোসেন মন্ডলের কবর জিয়ারত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মুক্তারুজ্জামান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, জেলা ছাত্রদলের সদস্য মো. নাসির উদ্দিন, বিএনপি নেতা বদরুদ্দোজা বকুল মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে