নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে আশার আলো

আবু তালেব' লালপুর (নাটোর) প্রতিনিধি : আজিমনগর রেলস্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস, উচ্ছ্বসিত লালপুরবাসী লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরেক ধাপ এগিয়ে গেল আজিমনগর রেলওয়ে স্টেশন। স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজনীয়তার প্রেক্ষিতে ঢাকা-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আজিমনগর স্টেশনে যাত্রাবিরতির বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে লালপুরবাসীর মাঝে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয়দের মতে, আজিমনগর রেলস্টেশনটি লালপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু আন্তঃনগর ট্রেন না থামায় তাদের চরম ভোগান্তি পোহাতে হতো। এখন চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে যাতায়াত হবে সহজ, সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তার আন্তরিক প্রচেষ্টা, রেল মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং এলাকার মানুষের দাবিকে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের ফলেই এই ইতিবাচক সিদ্ধান্ত এসেছে বলে মনে করছেন এলাকাবাসী। লালপুরের সচেতন মহল বলছে, শুধু একটি ট্রেনের যাত্রাবিরতি নয়—এটি পুরো অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও গতিশীল হবে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আনন্দ প্রকাশ করছেন লালপুরবাসী। অনেকে এটিকে “দীর্ঘদিনের স্বপ্নপূরণ” হিসেবে আখ্যায়িত করছেন। স্থানীয়দের প্রত্যাশা, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতির সময়সূচি ঘোষণা করে আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যকর করা হবে। এতে লালপুরবাসীর বহুদিনের কষ্ট লাঘব হবে এবং উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
Tag
আরও খবর