নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা সোনামনিসহ গ্রেফতার ৪

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:   নাটোরের লালপুরে বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ ৪ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ​ ​গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পশ্চিমটেংরী এলাকার মৃত: আঃ সামাদের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য মোঃ মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), একই এলাকার মোঃ সামিউল ইসলাম (৪৬), মোঃ কাজল (৪০) এবং লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের মোঃ মনিরুজ্জামান (৩৯)। লালপুর থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রিকালীন মোবাইল ডিউটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে অভিযান চালায়। এসময় ​পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা রঙের প্রাইভেট কার যোগে পালানোর চেষ্টা করলে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ৪ জনকে আটক করে, পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আসামীদের থেকে ১টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, ২টি লোহার তৈরি কালো রঙের ম্যাগাজিন এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্ধকারে অজ্ঞাতনামা একজন পালিয়ে যায়। ​লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা আসামীকে সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর