দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি

আবু তালেব , ​লালপুর (নাটোর)প্রতিনিধি: নাটোরে পদ্মার তীরবর্তী লালপুর উপজেলার প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল 'লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'। তবে প্রয়োজনের তুলনায় অবকাঠামো ও সুযোগ-সুবিধা অপ্রতুল হওয়ায় এখানে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় হাসপাতালটিকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ​সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডগুলোতে কোনো তিল ধারণের জায়গা নেই। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে কিংবা বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীদের নিয়ে স্বজনরা বিপাকে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক দুর্ঘটনা কিংবা জরুরি কোনো বড় সমস্যা নিয়ে হাসপাতালে এলে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জাম ও শয্যার অভাবে রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এতে অনেক সময় পথেই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "উপজেলার জনসংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ছে না। সামান্য সেবা নিতেও আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। আমরা চাই অতিদ্রুত এটি ১০০ শয্যায় উন্নীত করা হোক।" ​হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ এই শয্যার হাসপাতালে আন্তঃ বিভাগে গড়ে প্রতিদিন ৮০ থেকে ১০০ রোগী ভর্তি থাকে এবং প্রতিদিন আউটডোরে গড়ে ৫ ৪০০ থেকে ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন, যার বিপরীতে ডাক্তার ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। শুধু লালপুর উপজেলা নয়, পার্শ্ববর্তী বাঘা ও ঈশ্বরদী উপজেলার একাংশের মানুষও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ৫০ শয্যার জনবল ও সরঞ্জাম দিয়ে এত বিপুল সংখ্যক মানুষের সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং আধুনিক রোগ নির্ণয় যন্ত্রের অপ্রতুলতা তো রয়েছেই। লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন বলেন সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল মহোদয় হাসপাতালটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করেছিলেন, বর্তমানে মরহুম ফজলুর রহমান মহোদয়ের কন্যা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার শারমিন পুতুলের কাছে আমরা লালপুর বাসীর হয়ে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীতের দাবি করছি। ​এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুনজুর রহমান বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চলছে। তবে চাহিদার তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় রোগীদের অনেক সময় মেঝেতে রাখতে হয়, যা আমাদের জন্য দুঃখজনক। লালপুরের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রয়োজন। ​লালপুরবাসীর প্রাণের এই দাবি বাস্তবায়ন হলে অবহেলিত এই জনপদের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল। তারা এ বিষয়ে স্থানীয় সংসদ ও সমাজকল্যাণ পতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag
আরও খবর

লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত

২ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে