নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরে চারটি আসনে ৩৬জনের মনোনয়নপত্র জমা।

আবু তালেব,নিজস্ব প্রতিবেদক : নাটোরে চারটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পাটি, এনসিপি, এবি পাটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্ববন্ত্রসহ বিভিন্ন দলের ৪২জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ৩৬জন। এর মধ্যে নাটোর ১ ও ৩ আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন ছয়জন।  নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার আপন ভাই ও লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহিস্কৃত বিএনপি নেতা এ এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি কর্মী বাবু হোসেন, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের আজাবুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি আনসার আলী (দুলাল) ইসলামী আন্দোলনের বাকি বিল্লাহ ও গণসংহতি আন্দোলনের সেন্টু আলী, এবি পাটির এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, গণ অধিকার পরিষদের মেহেদী হাসান ও মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র)।  নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, এনপিপির জি এ মুবিন, জাতীয় পাটির কবির উদ্দিন কমল, সাবেক সচিব ড. মোঃ নুরুন্নবী মৃধা, গণসংহতি আন্দোলনের তাহামিদা ইসলাম তানিয়া ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী সিদ্দিকী।  নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাড়াও মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক ফাতেমা খানম, জামায়াতে ইসলামীর অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জাতীয়পাটির আশিক ইকবাল, ইসলামী আন্দোলনের মাওলানা খলিলুর রহমান, এনসিপির এস এম জার্জিস কাদির, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশা ও খেলাফত মজলিশের টিংকু সরদার।
Tag
আরও খবর