নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, গম, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রশান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেহেদী জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানিয়েছেন, এবছর রবি প্রণোদনার আওতায় লালপুর উপজেলায় মোট ৭ হাজার ৫২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ৫৮০০ জন কৃষক গম বীজ ২০ কেজি, ১০ কেজি করে ডিএপি, এমওপি সার, ৭০০ জন কৃষক সরিষা বীজ ১ কেজি, ১০ কেজি করে ডিএপি, এমওপি সার, ৭০০ জন কৃষক মসুর বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এমওপি ৫ কেজি, ৮০ জন কৃষক খেসারি বীজ ৮ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি ৫ কেজি, ৪০ জন কৃষক শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি ১০ কেজি করে ডিএপি, এমওপি সার, ২০০ জন কৃষক চিনাবাদাম বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হবে।
Tag
আরও খবর