নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে ঐতিহ্যবাহী কালী পূজার মেলায় ভারতীয় সহকারী হাইকমিশনার

আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি : লালপুরে মেলায় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। নাটোরের লালপুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও দেশের অন্যতম বৃহৎ কালীপূজা এবং মেলা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার।  শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বুধপাড়া শ্রীশ্রী কালীমাতা মন্দিরে তিনি প্রবেশ করেন। মেলা পরিদর্শন শেষে তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে, গত সোমবার (২০ অক্টোবর) রাত ১২টার পর ধর্মীয় রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালীমাতা মন্দিরে শুরু হয় ৫৩৬তম কালীপূজা অর্চনা। দেশ-বিদেশের ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে ৭ দিনব্যাপী এ ধর্মীয় মিলনমেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী রোববার (২৬ অক্টোবর) শেষ হবে। মন্দির সূত্রে জানা গেছে, নবাবী আমলে বর্গীয় অত্যাচার থেকে বাঁচতে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া এলাকা থেকে প্রায় ৬০টি কাঁসাশিল্পী পরিবার লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন। হিন্দু সম্প্রদায়ের এসব শিল্পীরা ৮৯৭ বঙ্গাব্দে (১৪৯০ খ্রিস্টাব্দ) শীষচন্দ্র চক্রবর্তীর দানকৃত জমিতে খড়ের ঘরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কালীমাতা মন্দির। ভারতীয় হাইকমিশনার আশা উপলক্ষে লালপুরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরাদার করে লালপুর থানার পুলিশ বাহিনী।এ বিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমি নিজে থেকে ভারতীয় হাইকমিশনার মহোদয়কে রিসিভ করি। তার আশা উপলক্ষে আমরা লালপুরের সমস্ত জায়গায় ও মেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্দির কমিটির সভাপতি শ্রী শতদল কুমার পাল, সেক্রেটারি শ্রী আনন্দ কুমার সাহা, কোষাধক্ষ্য আশীষ কুমার সুইট ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপেন্দ্রনাথ সাহা প্রমুখ।  এ সময় দেশ-বিদেশের হাজারো ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বরে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে