নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লক্ষ্মীপুর-৩ উপ-নির্বাচন:কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ছবি: সামাদ উচ্চ বিদ্যালয়ে বিতরণ

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে রাত পোহালেই ভোট। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ব্যালটের মাধ্যমে আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

শনিবার (৪ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কেন্দ্রগুলোতে ব্যালটসহ অন্য সরঞ্জামাদি পাঠানো হয়। 


নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা) , জাতীয় পার্টির মো: রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম)। 


রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো: ফরহাদ হোসেন বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্তসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। 


 এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৯৫০ জন পুলিশ ও ১৪৯৫ জন আনসার সদস্যের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি সদস্য, ৭ প্লাটুন র‍্যাব, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারিত না হলে গুরুত্বপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে ৪৫ টি।


গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও খবর