নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লক্ষ্মীপুরে কারাবন্দীদের মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় নেতা এ্যানি সহ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির  উদ্যোগে জেলা শহরের গোডাউন রোড থেকে শুরু করে  বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরস্থ বাস ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


 


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, সদর (পশ্চিম) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এড. ফেরদৌস আহমেদ মানিক, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।


 


বিএনপি নেতারা বলেন, গত ১৮ জুলাই জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করেছিলো পুলিশ। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়। অন্যদিকে কৃষকলীগ নেতা সজিবকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ। অথচ, সেদিনের ওই ঘটনায় আসামী করা হয়েছে  বিএনপির নেতাকর্মীদের। পুলিশ ও আওয়ামী লীগ নেতার করা ওই মিথ্যা মামলায় সম্প্রতি জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাছিবুর রহমানসহ ২৭ জনকে কারাগারে পাঠায় আদালত। 



নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, এক দফা দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতন করে বন্ধ করা যাবে না।



আরও বলেন, আগামী কালকের মধ্যে যদি কারাবন্দি নেতাদের মুক্তি দেওয়া না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে।



প্রসঙ্গত, পুলিশের দুইটি মামলায় ১০সেপ্টেম্বর বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দীন সাবুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।


 


এছাড়া লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করে আদালত।

আরও খবর