নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই ৬২ বছর বয়সী সুজায়েত উল্যা পাটওয়ারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে।নিহত সুজায়েত উল্যা ওই এলাকার মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে।


পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সুজায়েত উল্যাহ্ ছেলে সৌরভের আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হানিফ পাটওয়ারীরল ও তার ছেলে কিরন পাটওয়ারী অপবাদমূলক কথা ছড়িয়ে দেয়। এমন অভিযোগে উভয় পক্ষ তর্ক- বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাপ-বেটা সুজায়েত উল্যাকে কিল-ঘুষি মারে। একই সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে চাচা সুজায়েত উল্যার মুখমন্ডলে একটি আঘাত করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় সুজায়েত উল্যা গোসল করতে পুকুরের দিকে যাচ্ছিলেন বলে জানান তার ভাতিজা আজাদ।


স্থানীয় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসেই পুলিশে জানিয়েছি। সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


লক্ষ্মীপুর সদর থানার (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

আরও খবর