লাখাইয়ে নারী নির্যাতন মামলায় নারীসহ গ্রেফতার-৩।নির্যাতনলাখাইয়ে পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী মর্তুজ আলী, মোছাঃ কারিমা খাতুন ও ছালেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রবিবার (১৯ মার্চ) দিবাগত রাতে বামৈ পূর্ব গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী জসিম মিয়ার ছেলে মর্তুজ আলী, মর্তুজ আলীর স্ত্রী মোছাঃ কারিমা খাতুন ও মনছুর মিয়ার ছেলে ছালেক মিয়াকে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে সোমবার (২০মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
১২ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে