নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিসিএলে হবিগঞ্জের জাকের আলী টানা ৩য় সেঞ্চুরি।


 দক্ষিণাঞ্চলের ৩১৩ রানের জবাব দিতে নেমে ১০২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে মধ্যাঞ্চল। শরিফুল্লাহ করেন ১২, সৌম্য সরকার ও আব্দুল মজিদ আউট হন ৮ রান করে। আইচ মোল্লা আর শুভাগত হোম ফেরেন শূন্য রানে।


দলের এমন চরম বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ান পাঁচে নামা হবিগঞ্জের জাকের আলী অনিক। আরিফুল হকের সঙ্গে ৪৬, আবু হায়দার নির সঙ্গে গড়েন ৩৮ রানের জুটি। রাকিবুল হাসানের সঙ্গে নবম উইকেটে যোগ করেন আরও ৪২ রান। সতীর্থদের সবার বিদায়েও ক্রিজে অপরাজিত থেকে যান এই কিপার ব্যাটার। ২১২ বলে ১৩৮ করতে ১৫ চার, ২ ছক্কা মেরেছেন জাকের।


এবারের বিসিএলে প্রথম দুই রাউন্ডের পর তৃতীয় রাউন্ডে নেমেও সেঞ্চুরি পেয়েছেন জাকের আলী অনিক। বগুড়ায় রোববার দক্ষিণাঞ্চলের বিপক্ষে বাকিদের ব্যর্থতায় মধ্যাঞ্চলের হয়ে ১৩৮ রানের ইনিংস খেলেন জাকের। প্রথম রাউন্ডে তিনি করেছিলেন ১২১ রান, পরের ম্যাচেও করেন ১৩৮ রান। বিপিএলের কারণে লম্বা বিরতির পর তৃতীয় রাউন্ডে নেমেও একই রূপে দেখা দিলেন তিনি।


জাকেরের ঝলকের পরও অবশ্য লিড নিতে পারেনি তার দল। দক্ষিণাঞ্চলের করা ৩১৩ রানের বদলে ২৮৩ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের ইনিংস আটকে রাখতে ৫৬ রানে ৩ উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ, ৮৪ রানে ৩ উইকেট পান নাসুম আহমেদ।

আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে