হবিগঞ্জের লাখাইয়ে প্রতারনার মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা সুত্রে জানা যায় বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের নুর ইসলামের ছেলে জসিম উদ্দীন কে লাখাই থানার পুলিশ গ্রেপ্তার করে। লাখাই থানার এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে টাকা আত্নসাৎ ও প্রতারনার মামলার পলাতক আসামী ভাদিকারা গ্রামের নুর ইসলামের ছেলে জসিম উদ্দীন কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে