নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে সব্জীর চাষে মডেল সিংহগ্রামের ফরিদ উদ্দিন।

লাখাইয়ে সব্জীর চাষে মডেল সিংহগ্রামের ফরিদ উদ্দিন।



 লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম এর মৌসুমি শাকসবজি চাষে মডেল হিসাবে পরিচিত সিংহগ্রাম এর ফরিদ উদ্দিন। তিনি দীর্ঘদিন যাবত ধানসহ বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি মৌসুমি শাকসবজি চাষ করে আসছেন। বছর জুড়ে তিনি ডাঁটা,পুঁইশাক, লালশাক, কচু,ঝিঙে, লাউ,কুমড়া,বাঁধা কপি,ফুলকপিএবং নানাবিধ ফলমূলের চাষ করেন এবং  তা বাজারজাত করে আসছেন। প্রতিবছরের ন্যায় চলতি মৌসুমে তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাঁধা কপি, ফুলকপির প্রদর্শনী পেয়ে ৪০ শতাংশ জমিতে বাঁধা কপি, ফুলকপি চাষ করেছেন। ফরিদ উদ্দিন এর সাথে আলাপকালে জানা যায় তার এ পরিমাণ জমি আবাদ করতে জমি তৈরী,বীজ,সার,সেচ ও পরিচর্যা সমেত খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। ফললও হয়েছে বেশ ভালো। তবে লালশাক চাষ করার পর এ কপি চাষ কিছুটা বিলম্ব হওয়ায় বাজার মূল্য কম।ইতিমধ্যে প্রায় ২৫ হাজার টাকার কপি বিক্রি করতে পেরেছি। আমার আশা সর্বসাকুল্যে ৭০-৮০ হাজার টাকার মতো বিক্রয় করতে পারব।মধ্যবিত্ত কৃষক ফরিদ উদ্দিন আরোও জানান আমার নিজস্ব জমিজমা যথেষ্ট এবং ধানসহ বিভিন্ন ধরনের ফসলের চাষ করে আসছি। তবে অন্য ফসলের তুলনায় সব্জীর চাষে আমি অনেক বেশী সফলতা পেয়েছি। এ সব্জীর চাষে আমি অর্থনৈতিক ভাবে মুনাফা হয়েছে বেশী। আমি বানিজ্যিকভাবে শাকসবজি চাষের ক্ষেত্রে অনুপ্রেরণা পেয়েছি  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর  আওতায় পরিচালিত  আই,এফ,এম,সি ক্লাবের মাধ্যমে। আমি প্রায় ১৫ বছর যাবত এ সবজি চাষে জড়িত। এ দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে   শাকসবজি চাষ হয়েছে ১ হাজার ২২০ হেক্টর  এর মধ্যে  ফুলকপি / বাঁধা কপি চাষ হয়েছে ১ শত ২০ হেক্টর জমিতে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার জানান  লাখাইয়ে ধান চাষাবাদ এর পাশাপাশি মৌসুমি শাকসবজি চাষের ক্ষেত্রে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সার, বীজ সহায়তা দিয়ে যাচ্ছেন। এ উপজেলা কৃষি ক্ষেত্রে উদ্বৃত্তের একটি উপজেলা। আমরা চাই ধানের ন্যায়  অন্যান্য ফসলের ক্ষেত্রেও একই পর্যায়ে পৌঁছাতে। এ লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে আসছি।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে