নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন।

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন। 

হবিগঞ্জের চুনারুঘাটস্থ সাতছড়িতে  বন্যপ্রাণী অপরাধ দমন ও বন্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক   প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 

বাংলাদেশের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ  সম্পন্ন হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর)  দুপুর ২ ঘটিকায় সাত ছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরিতে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এর সভাপতিত্বে এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়ক মির্জা মেহেদী সারোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাখি বিশারদ,লেখক ও বাংলাদেশ বার্ড ক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি এনাম আল হক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। 

শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা জুনাইদ আহমেদ এবং গীতা পাঠ করেন রূপক দেবনাথ। প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র  স্টাফ রিপোর্টার মোঃ বাহার উদ্দিন,এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি আজিজুর রহমান জয়, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এস,এম,খোকন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া,সমকাল এর প্রতিনিধি মোঃ আইয়ুব খান।  অনুষ্ঠানে প্রধান অতিথি এনাম আল হক বলেন বন্য উদ্ভিদ ও প্রানীকূল একে অন্যের পরিপূরক এবং উভয়ের সুস্থভাবে বেঁচে থাকার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।বন্য প্রানী ও বনভূমি ক্ষতিগ্রস্ত হলে মানব সভ্যতা হুমকিতে পড়বে।তাই বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় ও এদের বেঁচে থাকার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রয়াস এর বিকল্প নেই । প্রশিক্ষণে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথি বৃন্দ।  প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হবিগঞ্জ এর  ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে