নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে শসা -ক্ষীরা চাষে সফল ঈসরাইল মিয়া।

লাখাইয়ে শসা -ক্ষীরা চাষে সফল ঈসরাইল মিয়া। লাখাইয়ে ক্ষীরা চাষে প্রায় এক যুগ ধরে এ কাজে সম্পৃক্ত। সমাজে সন্মানজনকভাবে বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।২ছেলে ২মেয়ে এবং স্ত্রী, মাকে নিয়ে তার সংসার। এমনই একজন সদস্য লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন এর পুর্ববুল্লা গ্রামের মৃত ফজলুর রহমান এর দ্বিতীয় পুত্র ঈসরাইল মিয়া। তিনি নিজেকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত করে সফল হওয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে আসছেন। চলতিবৎসর তাঁর বর্গা নেওয়া ৬৪ শতাংশ জমিতে শষা-ক্ষীরা চাষ করেছেন।এ ছাড়াও অন্য একটি জমিতে রয়েছে টমেটো, ,লালশাক,ধনেপাতা,মরিচ। সরজমিন পরিদর্শন এ দেখা যায় ঈসরাইল মিয়া তাঁর জমিতে ক্ষীরার পাশাপাশি একাধিক বেড/ প্লট তৈরি করে এক একটি প্লটে একেক রকম শাকসবজি চাষ করেছেন। এ বিষয়ে ঈসরাইল মিয়া জানান আমি এক যুগ ধরে ক্ষীরার পাশাপাশি অন্যান্য সবজি চাষ করে সফলতা পেয়েছি। ৪সন্তান, মা,স্ত্রীকে নিয়ে আমার সুখী সংসার।আমার বড় ছেলে আমির হামজা(১৭) সবজি চাষে সহযোগীতা করে, তার পাশাপাশি সে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী। তিনি আরো বলেন ক্ষীরা চাষ করে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে,কৃষি ফর্মুলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোন রকম সহযোগিতা সুপরামর্শ পাইনি। আমি আমার মতো করে চাষাবাদ করে আসছি। ফলন আশানুরূপ হওয়ায় আমি খুশি। যা উৎপাদন হচ্ছে তাতে আমি বাজারজাত করতে পারছি। এতে আমি লাভবান। শষা-ক্ষীরার বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানতে চাইলে ইসরাইল মিয়া বলেন পাইকারি ১০০০ টাকা মন করে বিক্রি করা হচ্ছে, প্রতি শনি ও মঙ্গলবার হাট হওয়ায় , সপ্তাহে দুইদিন বিক্রি করা হচ্ছে, এই দুই দিনে প্রায় ১০ মনের মত বিক্রি করা যায়। কৃষিতে আমি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি, এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতা পেলে আরো ভালো করতে পারব।
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে