নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে সপ্রাবির পুরাতন লোহালক্কড় ও কাঠের সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

লাখাইয়ে সপ্রাবির পুরাতন লোহালক্কড় ও কাঠের সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে   প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

লাখাইয়ে উপজেলার তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এর বিরুদ্ধে। 

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১১ জুলাই)  দুপুর বেলা উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়ের পুরনো লোহালক্কড় ও কাঠের টেবিল সহ বিপুল পরিমাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়। 

সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বিপুল পরিমাণ সামগ্রী বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে গ্রামের জনৈক ব্যক্তির নিকট বিক্রি করেছেন।এটি স্থানীয়দের নজরে আসায় তাঁরা বিষয়টি স্থানীয় অন্যান্য দের অবহিত করেন। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এর সাথে আলাপকালে জানান  আমাদের বিদ্যালয়ের পুরাতন ভবনে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ স্থানান্তর করার জন্য এ ভবনে রাখা পুরাতন কিছু ঘুনে ধরা কাঠ বিক্রি করেছি। কোন লোহালক্কড় বিক্রি করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান ভবন পরিষ্কার করার জন্য কিছু কাঠ বিক্রি করেছি তবে কোন লোহালক্কড় বিক্রি করিনি। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক এর সাথে আলাপ কালে তিনি জানান এ বিষয়ে কোন কিছু অবগত নই।তবে অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে