নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কলেজ ছাত্রীকে ইভটিজিং, উত্যক্ত ও খারাপ কথা বলায় এক যুবকের কারাদণ্ড'



লাখাই উপজেলার করাব ইউনিয়নের এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং, উত্যক্ত ও খারাপ কথা বলায় মোঃ লাদেন মিয়া (২০)নামের এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কারাদণ্ডাদেশ পাওয়া যুবকের বাড়ি লাখাই  উপজেলার ৫ নং করাব ইউনিয়নের  মনতৈল, গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে।


আজ ০৩/১১/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২:২০ টায় ইভটিজিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন। তিনি  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং তাঁর সম্মুখে ইহা সন্দেহাতীতভাবে উদঘাটিত হয়। উপস্থিত লোকজনের সাক্ষ্য ও আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আসামী মোঃ লাদেন মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন জানান যে, নারীর প্রতি যেকোন ধরণের অন্যায় ও বে আইনী আচরণ বন্ধে প্রশাসন সর্বদা সজাগ। আগামীতেও জনস্বার্থে মোবাইল কোর্টের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


উল্লেখ্য মোবাইল কোর্টকে সার্বিক  সহযোগিতা করেন লাখাই থানা পুলিশের একটি দক্ষ টিম এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জনাব হৃদয় সূত্রধর।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে