নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে জাতীয় যুব দিবস ২০২২ উদযাপিত ।


লাখাইয়ে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে  যুব র্যালী, যুব ঋনের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০ টায় লাখাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা রজব আলী, লাখাই রিপোর্টার্সইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, হপবিস লাখাই উপজেলা র সাবেক পরিচালক আব্দুল মতিন, আনসার- ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব,। আলোচনা শেষে ২ জন যুবক- যুবতী মহিলাকে ৬০ হাজার টাকা করে যুব ঋনের চেক বিতরণ করেন অতিথি বৃন্দ।এছাড়া যুব ও যুবতী মহিলার মাঝে  সনদ বিতরণ করা হয়।সভায় আলোচকবৃন্দ বলেন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষিত যুব জনগোষ্ঠী দেশের উন্নয়নের বলিষ্ঠ ভুমিকা  রাখতে পারে।যুব সমাজকে জনশক্তিতে রুপান্তরিত করতে প্রত্যেকে যার যার সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে