নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে টানা তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এড,মুশফিউল আলম আজাদ।

লাখাইয়ে টানা তৃতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি এডভোকেট মুশফিউল আলম আজাদ। 

ঘোষিত ফলাফল অনুযায়ী এডভোকেট মুশফিউল আলম আজাদ হেট্টিক বিজয় অর্জন করে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

এডভোকেট মুশফিউল আলম আজাদ এর কৈমাছ প্রতীকে ৩২ হাজার ৯২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফজুল আলম মাহফুজ ( মোটরসাইকেল)  পেয়েছেন ২৪ হাজার ৪৪৫ ভোট।

ভাইস চেয়ারম্যান ( পুরুষ)   পদে ২৩ হাজার ৩৭৮ ভোট পেয়ে  বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আরিফ আল হাসান( টিয়াপাখি)। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল আহমেদ( চশমা) পেয়েছেন ১৪ হাজার ২৫৭ ভোট।

ভাইস চেয়ারম্যান( মহিলা) পদে ২৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রিয়া আক্তার(ফুটবল)

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঈমা আক্তার সুমী (প্রজাপতি)  পেয়েছেন ২১ হাজার ৮১৫ ভোট।

এফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও  সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাসেম।

উপজেলা নির্বাচন কর্মকর্তার সূত্রে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ মোট কাস্টিং ভোট ৭২ হাজার ৬৫১ ভোট যা মোট ভোটারের শতকরা ৫৬.৩৮ শতাংশ।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে