নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে কৃষক পর্যায়ে ধান সংগহের অনলাইন লটারী অনুষ্ঠিত।

লাখাইয়ে কৃষক পর্যায়ে ধান সংগহের অনলাইন লটারী অনুষ্ঠিত। 

লাখাইয়ে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহের অনলাইন লটারী অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্রে জানা যায় চলতিবৎসর বোরো মৌসুমে সরকারের নির্ধারিত মূল্যে খাদ্য গুদাম এ ধান সংগ্রহের নিমিত্তে কৃষক পর্যায়ে অনলাইনে আবেদন করার জন্য সময় বেধে দেওয়া হয়।এ সময়সীমার মধ্যে উপজেলার ৬ টি ইউনিয়ন এর  ২৩১২ জন কৃষক অনলাইনে আবেদন করে। 

এ আবেদন কারী মধ্যে সম্প্রতি অনলাইনে লটারির মাধ্যমে ৪ শত ৮০ জন কৃষক নির্বাচিত হয়।

এর মধ্যে ক্ষুদ্র কৃষক ২৪২জন,মাঝারি কৃষক ১৪৫ জন এবং বড় কৃষক ৯৬ জন।

এর মধ্যে বামৈ,বুল্লা ও করাব ইউনিয়নে ৮০ জন করে কৃষক এবং মোড়াকরি ইউনিয়নে ৬২ জন,মুড়িয়াউক ইউনিয়নে ৮৪ জন,লাখাই ইউনিয়ন এ ৯৪ জন কৃষক নির্বাচিত হয়েছেন।

সূত্রে আরো জানা যায় সরকারের ধান সংগ্রহের অনলাইন লটারীর মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষক জনপ্রতি ৩২ টাকা কেজি দরে ৩০০০ কেজি/৩মেট্রিকটন ধান খাদ্য গুদাম এ সরবরাহ করতে পারবে।

এ বছর বোরো মৌসুমে ১৪৫১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরে কার্যক্রম চলছে এবং প্রথম পর্যায়ে ১৪৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের জন্য অনলাইন লটারী মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। বাদবাকি ২ টনের দ্বিতীয় পর্যায়ে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচন করা হবে। 

এ বিষয়ে উপজেলা সরকারি খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি এলএসডি) মোঃ আমীর আলী জানান লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষককেরা  আগামী ৩১ আগষ্ট পর্যন্ত তাদের নামের তালিকা অনুযায়ী ধান সরবরাহ করতে পারবেন।তবে ধান সংগ্রহ কালে কৃষকদের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পেলে এবং সংগ্রহের গতি মন্থর হলে দ্বিতীয় পর্যায়ে অপেক্ষমাণ তালিকা থেকে কৃষক নির্বাচন করা হবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে