নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে আলোচিত নয়ন হত্যার রহস্য উদঘাটন,নারীসহ ৪ আসামী গ্রেপ্তার।

লাখাইয়ে আলোচিত নয়ন হত্যার রহস্য উদঘাটন,নারীসহ ৪ আসামী গ্রেপ্তার।


লাখাই উপজেলার দলিল লিখক শাহ আমজাদ হোসেন নয়ন হত্যার ঘটনায় ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,    শনিবার (১১ মে) জিরুন্ডা গ্রামের উত্তরে ও চিকনপুর গ্রামে পূর্ব হাওরে উদাচুর বিলের পাশে লোঙ্গা এলাকায় জমিতে অর্ধগলিত অর্ধেক মাটিচাপা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির  মরদেহ  উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের পর বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। পরবর্তীতে  সোমবার (১৩ মে) পূর্ব সিংহগ্রামের মৃত শাহ আমজাদ হোসেন নয়ন এর  ১ম স্ত্রী মাপিয়া আক্তার সহ লোকজন এসে পূ্র্ব সিংহগ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন এর ছেলে শাহ আমজাদ হোসেন নয়ন এর লাশ হিসেবে সনাক্ত করার পর সোমবার (১৩ মে) দিবাগত রাতে  থানার পুলিশের উপ-পরিদর্শক ( এসআই)মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে অজ্ঞাত নামা  আসামী হিসেবে হত্যা মামলা দায়ের এর পর মামলা তদন্ত করার জন্য থানার চৌকস পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দাম কে তদন্তভার অর্পন করার পর তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত চম্পক দাম জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ও আমার দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ৭২ ঘন্টার ভিতরে নয়ন হত্যার সাথে জড়িত সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম বুল্লা গ্রামের আব্দুল আওয়াল এর স্ত্রী জ্যোসনা আক্তার( ৪২) , আব্দুল আওয়ালের মেয়ে স্বামী পরিত্যক্ত রত্না আক্তার (২৫) কে আটক করে এবং তাদের দেওয়া তথ্য মতে জিরুন্ডা গ্রামের সোয়াব আলীর ছেলে ইকবাল কে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রাম থেকে গ্রেপ্তার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ মে)  দিবাগত রাতে ঢাকা থেকে  পশ্চিম বুল্লা গ্রামের আব্দুল আওয়াল এর ছেলে হারুন  মিয়া ওরপে ফারক  (২৭) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে এবং আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে নয়ন হত্যার সাথে তাদের সম্পৃক্ততা আছে মর্মে প্রাথমিক ভাবে স্বীকার করেন।

তিনি আরো জানান  এ মামলার রহস্য উদঘাটন করার জন্য শুক্রবার (১৭ মে)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে আসামীদের কে সোপর্দ পূর্বক কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আবেদন করা হয়েছে।  এ বিষয়ে লাখাই থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মোঃ আবুল খায়ের বলেন  গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে এবং  বিজ্ঞ আদালতে আসামীগন  স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহন করার জন্য আবেদন করা হয়েছে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে