নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার - প্রচারণা তুঙ্গে।

লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার - প্রচারণা তুঙ্গে। 

লাখাইয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন, মিছিল ও জনসভা, উঠান বৈঠক এর মাধ্যমে প্রচার - প্রচারণা চালানো হচ্ছে। গেল মাহে রমজান এ নির্বাচনী প্রচার প্রচারণা পাড়া,মহল্লা ও ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতর এর পরপরই নির্বাচনী প্রচারণায় নতুনমাত্রা যোগ হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো। 

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম আলম, চেয়ারম্যান পদপ্রার্থী ইকরামুল মজিদ চৌধুরী শাকিল ও মাহফুজুল আলম মাহফুজ এর প্রচার - প্রচারণা বেশ জোরে শোরে চালিয়ে যাচ্ছে। শুক্রবার (১২ এপ্রিল)  সরজমিন পরিদর্শন কালে দেখা যায় হবিগঞ্জ - লাখাই আন্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়ক শত শত কর্মী সমর্থক এর অংশ গ্রহণে মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদ এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের লাখাই বটতলার নিকটবর্তী স্থানে, আমিরুল ইসলাম আলম এর জনসভা ৬ নম্বর বুল্লা ইউনিয়ন এর পশ্চিম বুল্লা গ্রামে,ইকরামুল মজিদ চৌধুরী শাকিল এর উঠান বৈঠক ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামে,এবং মাহফুজুল আলম মাহফুজ এর মিছিল ও সভা বামৈ ইউনিয়ন এর বামৈ গ্রামে।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে একই দিনে চেয়ারম্যান পদপ্রার্থীদের শোডাউন, মিছিল ও জনসভা, উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ায় উপজেলার হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থান সমুহ সরগরম হয়ে উঠছে। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা সহ বিভিন্ন শহরে বসবাস করা প্রবাসীরা এলাকায় আগমন ঘটায় নির্বাচনী প্রচারণায় যেন বাড়তি আমেজ লক্ষনীয়।

এ ছাড়া ভাইসচেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরাও জোরেসোরে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে