নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত।

লাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত। 

লাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা  পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) নাহিদা সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন এর আয়োজিত আলোচনা সভা " স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। 

সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। 

আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,  বামৈ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ মোহাম্মদ ফরি কেশব চন্দ্র রায়,লাখাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ। 

সভায় আলোচকবৃন্দ বলেন ক্রেতা, বিক্রেতাসহ আমরা সকলেই প্রকারান্তরে ভোক্তা। ভোক্তা অধিকার সংরক্ষণে সকলের ঐক্য প্রয়াস ও সচেতনতার বিকল্প নেই। 

ভোক্তাদের অধিকার সমুন্নত রাখতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনতে চেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষের সাথে প্রতারণা ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে মুনাফা হাতিয়ে নেওয়ার মতো হীন মানসিকতা পরিহার করতে হবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন আলোচকবৃন্দ।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে