নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা -২০২৪ শুরু।


লাখাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা -২০২৪ শুরু।  সারাদেশের ন্যায় লাখাইয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী)  সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট( এসএসসি)  সমমানের পরীক্ষা দাখিল ও এসএসসি  ভোকেশনাল  পরীক্ষা শুরু হয়েছে।  লাখাইয়ে ৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায়  মোট ১ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় ৩ টি মূল কেন্দ্র ও ২ টি ভ্যেনু কেন্দ্রে এ বছর ১ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  এর মধ্যে বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও এর অধীন কালাউক উচ্চবিদ্যালয় এর ভ্যেনু কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৪৬ জন।



বামৈ কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন মোড়াকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।  ভ্যেনু কেন্দ্র কালাউক উচ্চবিদ্যাল কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ও হলসুপার প্রতাপ চন্দ্র বৈষ্ণব। রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৯৪ জন এর মধ্যে সাধারণ ৩৫৪ জন এবং এসএসসি ভোকেশনাল ৪১ জন। এ কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ার্দার। ভ্যেনু কেন্দ্র বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব আষাঢ়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমুল হাসান চৌধুরী ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন হোসাইন মোহাম্মদ ফয়সাল। 



উপজেলার একমাত্র দাখিল পরীক্ষার কেন্দ্র জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ আবু নাইম মোহাম্মদ জুনাইদ।  এ কেন্দ্রে ১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।  বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা বলেন লাখাইয়ে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নকরণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  প্রথম দিনের পরীক্ষা বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত চলবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে