নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নানা আয়োজনে লাখাইয়ে বিদ্যা দেবী সরস্বতী পুজা।


বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী শ্রীশ্রী  সরস্বতীর পূজা করেছে   সনাতনী ধর্মাবলম্বীরা। তাদের  অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী  সরস্বতী পূজা  বুধবার( ১৪ ফেব্রুয়ারি)  উদযাপিত হয়েছে।  । ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। মাঘ মাসের  পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।



 সনাতন  ধর্মীয় উৎসব  সরস্বতী পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা  বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।   সারাদেশের ন্যায় লাখাইয়ে মন্ডপ  মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা  পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জায়   অনুষ্ঠিত হয়েছে । বিদ্যা দেবীর আরাধনায় বুধবার  উৎসব মুখর পরিবেশে লাখাই ১নং ইউনিয়নে, মোড়াকরি ইউনিয়নে, মুড়িয়াউক   ইউনিয়নের ধর্মপুর, বামৈ ইউনিয়ন  কালি মন্দিরে, বুল্লা ইউনিয়ন সহ বিভিন্ন মন্ডপ   মন্দিরে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ পূজা উদযাপন করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণ ময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা। এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে লাখাই উপজেলার  বিভিন্ন  মণ্ডপেও মন্দিরে  সকাল থেকে ব্যাপক চাহিদায় বিক্রি হচ্ছে- দই, চিড়া, মুড়ি, মুড়কি ও ঘোলসহ নানা ধরনের মিষ্টান্ন।  ভুক্তরা বিদ্যার দেবিকে খুশি করতে বিভিন্ন পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়েছে পুজার অর্ঘ। শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দে উদযাপন করছেন তাদের বিদ্যা দেবির পূজা।



মোড়াকরি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদান বনিক বলেন আমাদের ইউনিয়ন উপজেলা সেরা পূজা হয়  এবং আনন্দ আমাদেরই ইউনিয়নের সবচেয়ে বেশি হয়।  লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক  শমিরন শীল বলেন শান্তিপূর্ণ পরিবেশে লাখাই মুক্তিযোদ্ধা  সরকারি কলেজে  কালী মন্দির ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও  বিদ্যা দেবীর পূজা অর্চনা করা হয়েছে।  পূজা উদযাপন পরিষদের লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী বলেন উৎসব মকর পরিবেশে উপজেলায়  বিভিন্ন মন্দিরে স্কুল-কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে