নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ অ্ধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত।

লাখাইয়ে মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ অ্ধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। 

লাখাইয়ে মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুর বেলা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনরত শত শত  শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন অধ্যক্ষ মোঃ জাবেদ আলী কলেজে যোগদানের পর থেকেই নানা অনিয়ম দূর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে পড়েন।তাঁর  অনিয়মের বিষয়ে শিক্ষার্থীরা সোচ্চার হয়ে তাঁর পদত্যাগের দাবী জানালেও অদৃশ্য কারনে তিনি থেকে যান বহাল তবিয়তে। 

পরবর্তীতে সোমবার শিক্ষক সংকট, বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়, অধ্যক্ষের কলেজে গরহাজির, কলেজের প্রতিরক্ষা দেওয়াল নির্মান না হওয়া,কলেজের সংযোগ সড়কের বেহাল অবস্থা সহ নানা অনিয়ম ও দূর্নীতির বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা।

এদিকে সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও সহকারী কমিশনার( ভূমি)  মাসুদুর রহমান  এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।এ বিষয়ে অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর সাথে আলাপকালে তিনি জানান আমি এখন ঢাকায় ব্যস্ত আছি। আগামীকাক কথা বলব।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এর সাথে আলাপকালে জানান  আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে তাদের  আগামীকাল মঙ্গলবার তাদের দাবি দাবা সম্বলিত স্মারক লিপি প্রদান করার জন্য বলেছি। 

পরবর্তীতে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে