নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে সাতাউক ইসলাহুল উম্মাহ ইসলামি সোসাইটির কমিটি গঠন।

লাখাইয়ে সাতাউক ইসলাহুল উম্মাহ ইসলামি সোসাইটির কমিটি গঠন। 

শুক্রবার(৯ ফেব্রুয়ারী বিকাল ৩.৩০ ঘটিকার সময় সাতাউক ঐতিহ্যবাহী খেলার মাঠে এক সভা অনুষ্ঠিত হয় ।

  এতে গ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ান, স্বনামধন্য আলেম - উলামা,  বর্তমান ও অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ,  প্রবাসীমহল,  বীরমুক্তিযোদ্ধাগণ ,  জনপ্রতিনিধি,  কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

  গ্রামের বিশিষ্ট মুরুব্বি অবসরপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টার আলহাজ্ব মো: শফিকুর রহমান এর সভাপতিত্বে ও   গ্রামের বিশিষ্ট মুরুব্বি  বজলুর রহমান এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়  ।  

সভায় উপস্থিত সকলেই একটি ইসলামি সংগঠন করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং  উৎসবমুখর পরিবেশে সকলের মতামতের ভিত্তিতে সাতাউক গ্রামের আলেম- উলামা, মুরুব্বীয়ান ও সুধীজনদের নিয়ে একটি ইসলামি সংস্থা গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় । বিস্তারিত আলাপ আলোচনা করে সর্বসম্মতি ক্রমে "" সাতাউক ইসলাহুল উম্মাহ ইসলামি সোসাইটি  "" নামে একটি সোসাইটি গঠন করা হয় ।  সভায় বিস্তারিত আলাপ আলোচনা করে উপস্থিত সকলের সম্মতিক্রমে  সাতাউক গ্রামের কৃতি সন্তান, এলাকার বিশিষ্ট আলেমে - দ্বীন  আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম কে"  সভাপতি " এবং প্রধান শিক্ষক  মোহাম্মদ নুরুল আমীন  কে 

 " সাধারণ সম্পাদক " করে সাতাউক ইসলাহুল উম্মাহ ইসলামি সোসাইটির  আংশিক কমিটি ঘোষণা করা হয়।  পরবর্তীতে গ্রামের সকল আলেম উলামা, মুরুব্বীয়ান ও সুধীজনদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে