নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত লাখাই।


সিংহগ্রামের সিংহগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের সাধারন সম্পাদক  ডিপ্লোমা কৃষিবিদ হাফেজ শামীম আহমদ চৌধুরীর সাবেক ছাত্র বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল করে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন শায়খ নেসার আহমাদ আন নাসিরী পরিচালিত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী  হাফেজ বশির আহমাদ।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় বাংলাদেশের গর্ব হাফেজ বশির আহমাদকে বহনকারী বিমান হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ কুরআনপ্রেমী মানুষ তাকে সংবর্ধনা জানান। এসময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার, তার ওস্তাদ শায়েখ নেছার আহমদ আর নাছিরী, বিশিষ্ট আলেম মুফতী ইমরানুল বারী সিরাজী ও হাফেজ বশির আহমাদের পিতা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিজের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের প্রচেষ্টা এবং বাবা মায়ের চেষ্টা শ্রমের ফলে মাত্র ৫ মাসে পুরো কুরআন মুখস্থ করেন বিস্ময়কর এই হাফেজ। এরপর ২০২১ সালে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হন হাফেজ বশির। এবার বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরেন বাংলাদেশি এই ক্ষুদে হাফেজ। সেখানে বিশ্বের ৯০টি দেশের বাছাই করা সেরা হাফেজদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করেন ১৩ বছর বয়সী হাফেজ বশির।  ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করা ২০টি দেশের প্রতিযোগীর মাঝে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেন তিনি। তার এই কৃতিত্বে দেশবাসির সাথে উচ্ছ্বাসিত তার বাবা মা এবং উস্তাদবৃন্দ।


হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে হাফেজ বশির। আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান অনুষ্ঠিত  বিশ্ব কুরআন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবে সে। সেখানেও প্রথম স্থান অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান হাফেজ বশির আহমাদ।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে