নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন।

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন। 

লাখাইয়ে ৪৫ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ, ৮ তম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ তম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

জাতীয় বিজ্ঞান সপ্তাহ এর উদ্বোধনী উপলক্ষে  আলোচনা সভা  বুধবার (৭ জানুয়ারি)  দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। 

আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা আনসার ও ভিডিপি ক র্মকর্তা আব্দুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,  প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম, লাখাই এসিআরসি উচ্চবিদ্যালয়ে শিক্ষক অগ্নিকুমার রায় প্রমুখ। 

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। 

আলোচনা সভায় বক্তাগন বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান প্রযুক্তি চর্চার বিকল্প নেই। আধুনিক ও বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে এবং উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান অনুশীলন ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।

এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সভায় শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় ব্রতী হওয়ার আহবান জানানো হয়। 

বিজ্ঞান সপ্তাহে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে  বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের ১১ টি স্টল স্থান পায়। 

পূর্বান্হে  উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে বিজ্ঞান সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। পরে উপজেলা অতিথি বৃন্দ সহ ইউ,এন,ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে