নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে রুপা আমনে মাজরা পোকার আক্রমণ, কাঙ্খিত পালন নিয়ে শঙ্কা

লাখাইয়ে আমনে মাজরা পোকার আক্রমন,কাংখিত  ফলন নিয়ে শংকা।লাখাইয়ে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে।উপজেলায়  করাব,মুড়িয়াউক,মোড়াকড়ি ইউনিয়ন এর বিভিন্ন মাঠে মাজরা পোকার  আক্রমণ দেখা দিয়েছে। চলতি বছর আবহাওয়া  অনুকূলে থাকায় আমনের চাষ হয়েছে  লক্ষমাত্রার চেয়েও অনেক বেশী।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় এ বছর রোপা আমনের চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৯৬০ হেক্টর। চাষ হয়েছে প্রায় ৪৫০০ হেক্টর।অনুকূল  আবহাওয়ায়  বাম্পার ফলনের সম্ভাবনা।এরই মধ্যে  করার  ইউনিয়নের রাঢ়িশাল,করাব,হোসেনপুর,বুল্লা ইউনিয়নের ভোমাপুর,মুড়িয়াউক এবং মোড়াকরি  ইউনিয়নের  কয়েকটি  মাঠে মাজরা পোকার আক্রমণ  দেখা দেওয়ায়  এ সকল এলাকার  কৃষকের  ফলন কমে যাওয়ার শংকায় রয়েছে। উপজোর ৫ নম্বর করাব ইউনিয়নের করাব মাঠ পরিদরশনে দেখা যায় এ গ্রামের কৃষক শাহীন মিয়া তার জমিতে কীটনাশক স্প্রে করছেন।তার সাথে আলাপকালে জানান আমাদের মাঠের বেশীরভাগ জমিতে মাজরার আক্রমন হয়েছে।সমুহ ক্ষতি থেকে রক্ষায় কীট নাশক ছিটাচ্ছি।এ বিষয়ে উপসহকারি  কৃষি অফিসার  অমিত ভট্টাচার্য্য জানান মাজরা পোকার আক্রমণ  ঠেকাতে  রোপনের সাথে সাথে পারচিং পদ্ধতি  ব্যবহার করলে ভাল হতো।যেহেতু  আক্রমন শুরু হয়েছে এ অবস্থায়  কীটনাশক  ব্যবহার  করে হবে।তিনি আরও জানান ইতিমধ্যে ২০/২৫ হেক্টরের মতো জমিতে মাজরাপোকা  আক্রমণ  করেছে  বলে মাঠ পর্যায়ে  পরিদর্শনে অনুমেয়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার জানান লাখাইয়ে কয়েকটি  মাঠে  মাজরা পোকার আক্রমণ  হয়েছে।আমি ও আমাদের  উপসহকারী কৃষি অফিসার গন মাঠে পরিদর্শন করে কৃষকদের  প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এ অবস্থায়  জমির পানি বের করে দিয়ে বিঘা প্রতি ৫ কেজি করে মিউরেট অব পটাশ( এম,ও,পি) প্রয়োগ করতে বলা হচ্ছে।প্রয়োজনীয় ক্ষেত্রে  কীটনাশক ভিরতাকো/ মিপসিন/ এসিমিক্স সকালে অথবা বিকালে স্প্রে  করার পরামর্শ  দেওয়া হচ্ছে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে