নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হবিগঞ্জের নতুন ডিসি মোছাঃ জিলুফা সুলতানা।

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জিলুফা সুলতানা হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোছা. জিলুফা সুলতানা। তিনি রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

গতকাল বুধবার জিলুফা সুলতানাকে হবিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর আগে গত সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল ইসি।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ইসির চিঠিতে বলা হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে।

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) তাঁকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে