নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাহার চেয়ারপার্সন ইমদাদ সেক্রেটারি হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন।

বাহার চেয়ারপার্সন ইমদাদ সেক্রেটারি 

       হবিগঞ্জ জেলা এডভোকেসি

           নেটওয়ার্ক কমিটি গঠন


সাংবাদিক বাহার উদ্দিনকে চেয়ারপার্সন ও সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) গঠন করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) হবিগঞ্জ সুর বিতান মিলনায়তনে জেলার ৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়। 

"পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প"-এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড'র কারিগরি সহযোগিতায় ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে এনজিও ওয়েভ ফাউন্ডেশন। প্রবীণ সাংবাদিক ও লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, 'কাউকে বাদ দিয়ে নয়'-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি ও শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন জালাল উদ্দিন রুমি, 'কাউকে বাদ দিয়ে নয়'-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ ও বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ ফজল মিয়া, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার, মাধবপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক শামীম মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সাধারণ সম্পাদক আল আমিন, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল উদ্দিন ইমন, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক এফ এম খন্দকার মায়া, সদস্য লিমা আক্তার, সদর উপজেলা, এম এ হান্নান, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাব্বির হোসেন, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন রিপন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন প্রবীণ সাংবাদিক বাহার উদ্দিনকে জেলা কমিটির চেয়ারপার্সন এবং বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি, 'কাউকে বাদ দিয়ে নয়'-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক ইমদাদুল হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে