নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত।

হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত।  


সারা দেশের ন্যায় লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উতসাহ ও উদ্দীপনায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।  শনিবার  (১৬ ডিসেম্বর)  সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয় । সকাল ছয়টায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও লাখাই  ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অবস্থিত কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও)নাহিদা সুলতানা , উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ,বীর মুক্তি যোদ্ধাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারভিডিপি ও বিভিন্ন সপ্রাবি,  মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীবৃন্দরা কোচকাওয়াজ ও শারীরিক চর্চা প্রদর্শন করা হয় এবং কোমলমতি ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা।দুপুর   ১১ টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে  মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহীকর্মকর্তা  ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা  এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের।  অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন   বীর মুক্তি যোদ্ধা এডঃ সালাহ উদ্দীন, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন রিপোর্টার্স  ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এম, এ ওয়াহেদ, বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, শহীদ পরিবারের সন্তান আব্দুল মুবিন,  আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।আলোচনা শেষে  বীরমুক্তিযোদ্ধাদের মাঝে উপহার প্রদান করা হয়।  বিকেলে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।  সন্ধায়  উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবস ও মুক্তি যুদ্ধের বিষয়ের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। এ ছাড়াও বিভিন্ন  ধর্মীয় প্রার্থনালয় মসজিদ ও, মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং  এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করা হয়।
Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে