নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত।

লাখাইয়ে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত। 

লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্ম বার্ষিকী।

শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে।এর মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তন এ দুপুর ১১ টায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া। 

আলোচনায় অংশ নেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আখতার হোসেন,মোড়াকরি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল,  উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, তাজুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম। 

সভায় বক্তাগন বলেন শেখ রাসেল ছিলেন নিরহংকার, নির্ভীক ও সাহসী।তাঁর এ আদর্শ আমাদের ধারন করতে হবে। সভায় বক্তাগন  শহীদ শেখ রাসেল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সভা শেষে  বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। 

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে