নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।


লাখাইয়ে আসন্ন শারদীয় দূর্গা উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর)দুপুর বেলা আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। 

আলোচনায় অংশ নেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হিন্দু - বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন চন্দ্র গোপ, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক,আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব,  উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই এর এজিএম শফিকুল ইসলাম,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য  অমিত ভট্টাচার্য্য, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, করাব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান  নোমান সারোয়ার জনি। 

সভায় বক্তাগন বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য প্রয়াস চালাতে হবে। প্রতিটি পূজা মন্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। কোন প্রকার অপপ্রচার ও গুজবের বিষয়ে সতর্ক ও নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনে   গুরুত্বারোপ করা হয়। সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক আনসার মোতায়েন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করা নিশ্চিত করতে হবে এবং বাধ্যতামূলক সিসি ক্যামেরার আনতে হবে।নারী- পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহন করতে হবে।ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজার্চনা ও সংগীত পরিবেশন করার পরামর্শ প্রদান করা হয়। 

পূজায় আইনশৃঙ্খলা বাহিনী সদাসর্বদা সতর্কতাবস্তায় থাকবে।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে